দেড় মাসের ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন সাফা কবির

দীর্ঘ দেড় মাসের লম্বা ছুটি শেষে ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী সাফা কবির। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। বিরতি প্রসঙ্গে সাফা বলেন, নিজের মতো করে সময় কাটানোর ইচ্ছা ছিল, তবে কাজের বাইরে থাকাটা যে অসম্ভব, তা এই সময়েই বুঝতে পেরেছি। তাই ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম।

তিনি জানান, ইতিমধ্যে পছন্দের গল্প পাওয়ায় নতুন কাজে হাত দিয়েছেন। সামনে ভালোবাসা দিবস ও ঈদের বিভিন্ন নাটক ও ধারাবাহিকের কাজ নিয়ে তিনি এখন ব্যস্ত সময় পার করবেন। ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।