লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে হাইকমিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত। দিবসটির তাৎপর্য নিয়ে হাইকমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় ঐতিহাসিক ৭ই নভেম্বরের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত ৭ই নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দিনের চেতনাকে ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তিতে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং মর্যাদাশীল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।