দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। এ নিয়ে চলতি বছর মোট ৩১৬ জনের মৃত্যু হলো।
একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯৫৪ জন রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা এক লাখ তিন হাজার ৩৯৬ জনে পৌঁছেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

