দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তিনি এক কন্যাসন্তানকে জন্ম দিয়েছেন বলে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই দীপিকা ও রণবীর সিং দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নবজাতকের পায়ের ছাপ সম্বলিত ছবি পোস্ট করেছেন দীপিকা। ওই ছবিতে ‘কন্যাসন্তানকে স্বাগতম’ লিখে নিজের দ্বিতীয় সন্তানের আগমনের বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

এর আগে গত ১৯ এপ্রিল দীপিকা ও রণবীর এক যৌথ ইনস্টাগ্রাম বার্তার মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেই পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট দেখা গিয়েছিল, যার মাধ্যমে তারা ভক্তদের কাছে নতুন অতিথির আগমনের আভাস দিয়েছিলেন।

সম্প্রতি দুয়ার জন্মদিনে পরিবারকে নিয়ে তোলা কিছু আবেগপূর্ণ ছবি শেয়ার করেছিলেন এই দম্পতি। সেখানে দীপিকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গিয়েছিল। ছবিটির ক্যাপশনে তারা লিখেছিলেন, বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরো বড় হচ্ছে! সবার আশীর্বাদ ও ভালোবাসার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।