দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’ তাদের আঞ্চলিক বিক্রয় বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেরিটরি অফিসার অথবা টেরিটরি ম্যানেজার পদে রিজিওনাল সেলস বিভাগে মোট ১০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
নিয়োগের মূল বিবরণ ও যোগ্যতা
- পদসংখ্যা: ১০ জন
- চাকরির ধরন: ফুলটাইম (অফিস)
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অভিজ্ঞতা: ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- বয়সসীমা: ২০ থেকে ৩৮ বছর।
প্রয়োজনীয় দক্ষতা ও দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্ত কর্মীকে দুর্গম ও প্রান্তিক এলাকায় কাজ করার মতো শারীরিক ও মানসিক সক্ষমতা রাখতে হবে। প্রার্থীর চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতার পাশাপাশি নেগোসিয়েশন, ইনফ্লুয়েন্সিং ও প্রেজেন্টেশন দক্ষতা থাকা জরুরি। দ্রুত পরিবর্তনশীল কর্মপরিবেশে মানিয়ে নেওয়া ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত টেরিটরিতে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, ডিস্ট্রিবিউশন কাভারেজ বৃদ্ধি ও ট্রানজেকশন লক্ষ্য নিশ্চিত করা। এছাড়া বাজার বিশ্লেষণ ও পারফরম্যান্স পর্যালোচনার মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এরিয়া ম্যানেজারকে সহযোগিতা, সেলস প্রমোশন কার্যক্রম তদারকি এবং ডিস্ট্রিবিউটর কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও গাইডেন্স প্রদানের দায়িত্ব পালন করতে হবে। টিম গাইডেন্স ও ফিল্ড অপারেশন পরিচালনার জন্য সকালে ও সন্ধ্যায় টিম মিটিং পরিচালনা করা।
বেতন ও সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
- সুযোগ-সুবিধা: মোবাইল বিল, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, কম্প্রিহেনসিভ স্বাস্থ্য বা মেডিকেল বিমা সুবিধা এবং সপ্তাহে দুই দিন ছুটি।
আবেদন প্রক্রিয়া
চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এবং আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা।

