ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক ও রেজিস্ট্রার নিয়োগের বিজ্ঞপ্তি

ল্যাবএইড হাসপাতাল গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট ও রেজিস্ট্রার পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

পদ ও যোগ্যতা

  • সিনিয়র কনসালট্যান্ট: বিএমডিসি স্বীকৃত এমডি বা এফসিপিএস অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ৩ বা ৪ বছরের স্নাতকোত্তর প্রশিক্ষণ থাকা আবশ্যক।
  • কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
  • জুনিয়র কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রিসহ কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • রেজিস্ট্রার: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যারা সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তারাও আবেদনের যোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত বা সিভি এবং সব শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের অনুলিপি জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠানোর ঠিকানা হলো: এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি-৬, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। ই-মেইল ঠিকানা: hr@labaidgroup.com।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০।
  • ই–মেইলে আবেদন পাঠানো যাবে: [email protected]।
  • আবেদনের শেষ তারিখ।
  • কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে।