জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক ড. নাজনীন চুমকি ঢাকার অদূরে কালিয়াকৈরে নতুন একটি একক নাটকের শুটিং শুরু করেছেন। সরকার রওনক রিপনের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘ফুল পাখির গল্প’। এতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধারাবাহিকেও কাজ করছেন এই শিল্পী। বর্তমানে তিনি কায়সার আহমেদের ‘রূপনগর’, মুসাফির রনির ‘ঘরে বাইরে’, সাজিন আহমেদ বাবুর ‘আমরা ভাইরাল’ এবং সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

