নিষ্প্রভ হলো নিষেধাজ্ঞার শঙ্কা, মাঠে ফিরছেন লিওনেল মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ নিয়ম ও কাঠামোর কল্যাণে বড় ধরনের নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে পাঁচবার হলুদ কার্ড দেখার পরও তিনি পরবর্তী ম্যাচে দলের হয়ে মাঠে নামার অনুমতি পেয়েছেন। পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না লিওনেল মেসি।

সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪তম মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন মেসি। এর আগে তিনি কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল এবং আটলান্টার বিপক্ষেও কার্ড দেখেছিলেন। সাধারণ নিয়ম অনুযায়ী, পাঁচ হলুদ কার্ডের জন্য খেলোয়াড়কে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়। তবে এমএলএসের ‘গুড বিহেভিয়ার’ বা সদাচরণের নিয়ম অনুযায়ী, টানা পাঁচ বা তার বেশি ম্যাচে কার্ড না দেখলে একজন খেলোয়াড়ের একটি হলুদ কার্ড হিসাব থেকে বাদ দেওয়া হয়। সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪ মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি।

মেসি এর আগে অরল্যান্ডোর বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের আগে পাঁচ ম্যাচ এবং আটলান্টার বিপক্ষে কার্ড দেখার আগে টানা ১০ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন। এই সুবাদে তাঁর আগের দুটি হলুদ কার্ড মুছে ফেলা হয়েছে। ফলে সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও তাঁর কার্যকর হলুদ কার্ডের সংখ্যা বর্তমানে তিনটি। মৌসুমে সর্বোচ্চ তিনবার এই বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে, যার মধ্যে মেসি ইতিমধ্যে দুইবার তা কাজে লাগিয়েছেন। এই স্বস্তির খবরে আগামী রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে খেলতে আর কোনো বাধা নেই মেসির।