পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্প্রসারণের লক্ষ্যে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন দক্ষ ও আগ্রহী প্রার্থী খুঁজছে।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
  • পদসংখ্যা: ২০০টি
  • চাকরির ধরন: ফুল-টাইম
  • কর্মস্থল: পদক্ষেপের বিভিন্ন ব্রাঞ্চ অফিস (বাংলাদেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে)
  • মাসিক বেতন: ১৫,০০০ থেকে ২৯,৯৫৩ টাকা (নীতিমালা অনুযায়ী)

যোগ্যতা ও আবেদনের শর্তাবলি

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ৫.০ স্কেলে ২.৫০ এবং ৪.০ স্কেলে ২.২৫ থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যার জন্য নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতাও প্রদান করা হবে। নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষ উৎসাহ প্রদান করা হচ্ছে। প্রার্থীরা আগামী ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।

প্রধান দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করা। এছাড়া সমিতির সদস্যদের ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, কিস্তি বা রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন এবং এলাকা পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি), রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো অর্থ লেনদেন করা হয় না। বিস্তারিত শর্তাবলি তাদের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে।

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা।
  • বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।