দীর্ঘ পাঁচ বছর পর আবারও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর মঞ্চে ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অভিনেতা সম্মাননা গ্রহণ ও প্রদানের পাশাপাশি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। এর আগে ২০২১ সালে তিনি সর্বশেষ এই আয়োজনে যোগ দিয়েছিলেন।
এই সফর উপলক্ষে আগামী ৮ অক্টোবর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শাকিব খান। এবারের আয়োজনে শাকিবের সঙ্গী হিসেবে থাকছেন চঞ্চল চৌধুরী, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘি, রিজিয়া পারভীন ও এস আই টুটুল।

