খেলনার আড়ালে কোটি টাকার ড্রোন জব্দ, আটক চালান

রিমোট কন্ট্রোল খেলনা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ড্রোন জব্দ করেছে কমলাপুর আইসিডি কাস্টম হাউস। মোট ১ হাজার ৯৮০টি ড্রোনের এই চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময় চালান থেকে ড্রোনগুলো শনাক্ত করা হয়। এনবিআর আরও জানায়, আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে।

এনবিআর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) মিম কালেকশন নামের একটি প্রতিষ্ঠানের আমদানি করা পণ্য চালানটি কায়িক পরীক্ষা করা হয়। ঢাকার চকবাজারের ওই আমদানিকারক প্রতিষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর ১২৩৬৭ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দিয়েছিল। এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিল অব এন্ট্রি (বি/ই নং-১২৩৬৭, তারিখ: ২৭/০৯/২০২৬) অনুযায়ী আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা কর্তৃক বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা পণ্যচালানটির কায়িক প।

এই ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কাস্টমস কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় আমদানি নীতির পরিপন্থী কর্মকাণ্ড ও রাজস্ব ফাঁকি ঠেকাতে কাস্টম হাউস আইসিডি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।