ঢাকায় মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজের নান্দনিক পরিবেশে সম্পন্ন হলো আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’-এর প্রথম লটের দৃশ্যধারণ। পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত এই নাটকটিতে হাসি-কান্না ও জীবনের নানা ঘাত-প্রতিঘাতের চিত্র তুলে ধরা হয়েছে। নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী রচনা ও পরিচালনার দায়িত্বে আছেন। নাটকটির কাহিনিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতির পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে।
ধারাবাহিক এই নাটকের প্রথম লটে অভিনয় করেছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও মুবিয়া প্রমুখ।
নাটকটির নির্মাণ প্রক্রিয়ায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শাহীন রাজ এবং আশিক মাহমুদ। এছাড়া ব্যবস্থাপক হিসেবে ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ। লাবণ্য মিডিয়া হাউজ নির্মিত এই ধারাবাহিকের পরবর্তী লটে যুক্ত হতে যাচ্ছেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ আরও অনেকে।
লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে কোনো একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি নিয়মিত প্রচার শুরু হবে।

