জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা গভীর শোকে মুহ্যমান। তিনি তার বাবাকে হারিয়েছেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সালমা নিজেই তার বাবার মৃত্যুসংবাদের বিষয়টি ভক্ত ও অনুরাগীদের নিশ্চিত করেছেন।
বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে সালমা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তার এই দুঃসময়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে সালমার শুভাকাঙ্ক্ষী ও সংগীতাঙ্গনের পরিচিতজনরা তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

