ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটি বিলুপ্তির কারণ ও পরবর্তী পদক্ষেপ
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। তবে বিলুপ্তির পরপরই জানানো হয়েছে যে, অতিশীঘ্র ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

