বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আওতাধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (নবম গ্রেড) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
- পদের সংখ্যা: ৯০৩টি শূন্য পদ।
- পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার।
- পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা)।
- পরীক্ষার ধরন: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা।
- পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কেন্দ্র তালিকা এবং প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। কোনো তথ্যের প্রয়োজন হলে প্রার্থীরা বিএসসির ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
- নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।

