ভারত ছাড়ার নোটিস পেলেন অভিনেতা ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। ‘আরশোলা’ বা ককরোচদের আন্দোলনের সমর্থনে সরব হওয়ার কারণেই তার বিরুদ্ধে এই খড়্গ নেমে এসেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মায়ানগরীর সিনেপাড়াও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে; কেউ কেউ ইমরানের পাশে দাঁড়ালেও অনেকেই তাকে দেশত্যাগের নির্দেশ কার্যকরে মরিয়া হয়ে উঠেছেন।

এহেন উত্তপ্ত পরিস্থিতিতে নতুন এক দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন ইমরান। তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি পোস্ট সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেতা দাবি করেছেন, মোদি সরকারের বিরুদ্ধে পোস্ট করার বিনিময়ে তাকে ১৫ লক্ষ টাকার প্রলোভন দেখানো হয়েছিল। ইমরান স্পষ্ট জানান, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন। যেখানে কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে, মোদি সরকার বিরোধি পোস্টের জন্য আমাকে ১৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।কিন্তু, আমি কখনই সেই প্রলোভনের ফাঁদে পা দিইনি।

তবে অভিনেতা এই দাবির সত্যতা নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের বড় অংশের মতে, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া পোস্ট। অনেকেই মনে করছেন, প্রতিনিয়ত তারকাদের নামে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যদিও নেটিজেনদের একটি অংশ এই পোস্টটিকে সত্য বলেই মেনে নিচ্ছেন। এখন পর্যন্ত ভাইরাল হওয়া ওই পোস্টের বিষয়ে ইমরান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।