মালয়েশিয়ার কিলানতান রাজ্যে পুলিশের তল্লাশি এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর ৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত বাংলাদেশিরা মালয়েশিয়ায় তাদের অবস্থানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গাড়িচালক স্বীকার করেছেন যে তিনি সীমান্ত এলাকা থেকে অভিবাসীদের পরিবহন করছিলেন। এই ঘটনাটি শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে কিলানতানের তুমপাত জেলায় ঘটেছে। মালয় মেইলের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
