মেঘের মতো উড়তে চান অভিনেত্রী তটিনী

আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন না অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বরং মেঘের মতো মুক্তভাবে উড়তেই তিনি বেশি আগ্রহী। সম্প্রতি নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এমন ইচ্ছার কথা জানান তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে পারলেই হলো।

একক নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া তটিনী বর্তমানে ব্যস্ত মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ নামের একটি পারিবারিক ধারাবাহিকের কাজ নিয়ে।