দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, মূলত ‘পুরানো হার্ডওয়্যারের’ কারণেই এ বিপর্যয় সৃষ্টি হয়েছিল।
এর আগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করলে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বের শিকার হয়। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ-এর কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের ত্রুটির পর দেশটিতে এমন দেশজুড়ে স্থগিতাদেশ জারির ঘটনা এটিই প্রথম।

