লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় নিচ্ছ ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালনে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ছেঁউড়িয়ার লালন একাডেমিতে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।

প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক উল্লেখ করেন, লালন স্মরণে আখড়াবাড়িতে দেশ-বিদেশের অগণিত ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর আগমন ঘটবে। এ উপলক্ষে অনুষ্ঠানস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় পুলিশ, আনসার ও এসআরবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে জোরদার করা হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের তৎপরতা। তিনি জানান, অনুষ্ঠানস্থল ও আশপাশে পর্যাপ্ত পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে পার্কিং, যান চলাচল, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। কোর কমিটির এ বৈঠকে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও লালন একাডেমির নেতৃবৃন্দ এতে অংশ নেন।