বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা গোবিন্দ

বলিউডের তারকা অভিনেতা গোবিন্দ তার এবং স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে চলা বিবাহবিচ্ছেদের সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, সুনীতাই তার জীবনের প্রথম প্রেম এবং তাদের সম্পর্কের মধ্যে ভাঙনের কোনো সুযোগ নেই। প্রায় ৩৯ বছরের দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোবিন্দ জানান, সুনীতার যেকোনো সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আলোচনা বা পাল্টা অপমানে তিনি বিশ্বাসী নন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, সুনীতা ও তিনি বেশ ভালো আছেন। এছাড়া দীর্ঘ বিরতি ভেঙে ‘রূপা’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা।