স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে ৮টি পদে চাকরির সুযোগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।

প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসারসহ বিভিন্ন ক্যাটাগরির ৮টি পদের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।

পদসমূহের বিস্তারিত বিবরণ

  1. চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী (এমবিএ, সিএফএ বা সংশ্লিষ্ট পেশাগত ডিগ্রি অগ্রাধিকার পাবে)। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং নির্দিষ্ট সিজিপিএ থাকতে হবে। আর্থিক সেবা বা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতার পাশাপাশি পাঁচ বছর শীর্ষ পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
  2. অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স বা পোর্টফোলিও মূল্যায়নে অন্তত আট বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
  4. এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
  5. এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: হিউম্যান রিসোর্স, আইন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য পদের যোগ্যতা

  • অফিস সহকারী: এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা।
  • ড্রাইভার: অষ্টম শ্রেণি পাস এবং পেশাদার ড্রাইভার হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।
  • জেনিটর: অষ্টম শ্রেণি পাস এবং ক্লিনিং বা হাউসকিপিং কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা।

সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া

নিয়োগপ্রাপ্ত কর্মীরা কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

আগ্রহী প্রার্থীদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ক্যারিয়ার পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনাবলি দেখে আবেদন সম্পন্ন করতে হবে।

নিয়োগ সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য ই-মেইল ([email protected]) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাজীবনের সিজিপিএ শর্তসমূহ (৫.০ স্কেলে ৩.৫০ এবং ৪.০ স্কেলে ২.৫০) যথাযথভাবে পালন করতে হবে এবং কোনো পর্যায়ের শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি।
  • অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে)। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।