কর অঞ্চল দিনাজপুরে ২৭ পদে চাকরির সুযোগ, আবেদন টেলিটকে

দিনাজপুরের কর কমিশনারের কার্যালয় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ১৩ থেকে ২০তম গ্রেডে ৬টি ক্যাটাগরিতে মোট ২৭ জন কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। এই পদে কেবল দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন। এসব পদের গ্রেড ১৩ থেকে ২০তম। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন। আবেদনের বিস্তারিত জানতে এখানে দেখুন কর-অঞ্চল-দিনাজপুর-এর-জনবল/। সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান।

নিয়োগ পাওয়ার পদগুলোর মধ্যে রয়েছে ৫টি পদে ব্যক্তিগত সহকারী, ২টি পদে প্রধান সহকারী, ৬টি পদে উচ্চমান সহকারী, ৮টি পদে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৩টি পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ৩টি পদে অফিস সহায়ক। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০।

আগ্রহী প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনলাইন ফরম ছাড়া অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হবে ২০২৬ সালের ১৫ নভেম্বর সকাল ১০টায় এবং আবেদন জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে একই বছরের ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।