৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর। এই বর্ণিল ক্রীড়া উৎসবের বিস্তারিত তুলে ধরতে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস মিটে জানানো হয়, আগামী ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে। এরপর সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্য দিয়ে ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আসর পর্দা নামবে। গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট – সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৫ মিনিটে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্স, গুলশান, ঢাকায় এ প্রেস মিট অনুষ্ঠিত হয়। তাঁদের এই আস্থা ও সহযোগিতা গুলশান ইয়ুথ ক্লাবকে উৎসাহিত করেছে। আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শুভ সূচনা হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তাঁদের মূল্যবান অবদান উল্লাস ২০২৬-কে একটি প্রাণবন্ত, আনন্দমুখর ও সফল ক্রীড়া উৎসবে পরিণত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট – সিজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারী জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ-সভাপতি এবং অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা ও ইফফাত আমবারিন জয়া। এছাড়াও ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, আয়োজক কমিটির বিভিন্ন কনভেনর, কো-কনভেনর, স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। ক্রীড়া উৎসবের গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমও অনুষ্ঠানে যোগ দেন। উল্লাস ২০২৬-এর আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক জনাব অজয় কুমার কুন্ডু স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধি, পৃষ্ঠপোষকবৃন্দ ও প্রিন্ট ও।

প্রেস মিটে জানানো হয়, এবার মোট ১৩টি ভিন্নধর্মী ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিং। দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের প্রায় ১২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় তাদের দক্ষতার স্বাক্ষর রাখবেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলোর তালিকায় রয়েছে অল কমিউনিটি ক্লাব, বনানী ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ, ক্লাব শাহীন, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব, সিলেট ক্লাব, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব এবং আয়োজক প্রতিষ্ঠান গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড। পাশাপাশি, এই আয়োজন অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করবে। (বিজ্ঞপ্তি)।

অনুষ্ঠানে ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্রীড়াঙ্গনের প্রসারে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রাজউকের চেয়ারম্যানের সহযোগিতা ও ক্লাবের ওপর কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আস্থার যথাযথ মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান জানান, আয়োজনটিকে সফল করতে বিভিন্ন স্পনসর ও পার্টনারের অবদান অনস্বীকার্য। সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে ক্লাবটি কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।

‘উল্লাস ২০২৬’-এর বিভিন্ন পর্যায়ের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। গোল্ড স্পনসর হিসেবে আছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সিলভার স্পনসর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, এ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ফ্রেশ। এছাড়া টি-স্পোর্টস (ব্রডকাস্ট পার্টনার), ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল (হেলথ কেয়ার), সেভয় আইসক্রিম, ইউনিমার্ট, মিডিয়াকম লিমিটেড, এমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড, মাম, ব্রুভানা, ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড এবং স্পোরডিয়াম বিভিন্ন ক্ষেত্রে পার্টনার হিসেবে কাজ করছে। তিনি ‘উল্লাস’ ২০২৬ আয়োজনকে সম্ভব করে তুলতে যেসব স্পনসর ও পার্টনার উদারভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষে অজয় কুমার কুন্ডু আগত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানান এবং মেহেদী হাসান প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। আয়োজকরা আশা করছেন, এবারের ক্রীড়া উৎসব অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তিনি বলেন, সকলের অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব, সহযোগিতা ও অব্যাহত সমর্থনই এই ক্রীড়া উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলবে।