বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মাটিতে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। ২০২৪ সালের ৫ আগস্টের এই অর্জনকে তিনি দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে অভিহিত করেছেন। সেই সঙ্গে এটিকে নিজেদের অঙ্গীকার হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

