দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগার পর বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় থাকা এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র জগতের সহকর্মীরা শোক প্রকাশ করছেন। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

