বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ২১টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ১৮৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। ৯ম থেকে ২০তম গ্রেডের এই পদগুলোতে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ম গ্রেডের সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার পদে ১ জন করে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। এছাড়া ১০ম গ্রেডের গবেষণা কর্মকর্তা পদে ৩ জন (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) এবং ১১তম গ্রেডের সহকারী আর্টিস্ট পদে ১ জন (১২,৫০০-৩০,২৩০ টাকা) নিয়োগ পাবেন।
১৩তম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর (৫ জন), অফিস সহকারী/উচ্চমান সহকারী (৬ জন), গবেষণা অনুসন্ধানকারী (৩ জন), পরিসংখ্যান সহকারী (২ জন), নিরীক্ষা সহকারী (৭ জন), হিসাব সহকারী (৩৬ জন), ক্যাশিয়ার (২ জন) এবং গ্রন্থাগার সহকারী (১ জন)। এই পদগুলোর বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪তম গ্রেডের স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর পদে ৭ জন (১০,২০০-২৪,৬৮০ টাকা) এবং ১৫তম গ্রেডের প্রশিক্ষক, ড্রাফটসম্যান ও অফসেট প্রিন্টিং অপারেটর পদে ১ জন করে নিয়োগ দেওয়া হবে, যাদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
১৬তম গ্রেডের পদগুলোর মধ্যে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৩০ জন, ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩ জন, প্রুফ রিডার পদে ১ জন এবং স্টোরকিপার পদে ১ জন নিয়োগ পাবেন। এই পদগুলোর বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। এছাড়া ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে সর্বোচ্চ ৭২ জন নিয়োগ দেওয়া হবে, যাদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে।
নিয়োগের জন্য আবেদনের শেষ সময়সীমা ২৩ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ২১ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৯ম থেকে ২০তম গ্রেডে মোট পদসংখ্যা ১৮৫।

