হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১২ জুলাই প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৭টি ক্যাটাগরিতে ৫৭৫টি স্থায়ী পদে নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে http://cga.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হবে ৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদনের শেষ সময় ২৭ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা আবেদন শেষ: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা

