ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন
ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলার ঘোষণা দেওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবলের দৃশ্যপট দ্রুত পাল্টাতে শুরু করেছে। পরবর্তীতে সামিত সোম ও ফাহমিদুল ইসলামের মতো প্রতিভাবান প্রবাসী খেলোয়াড়রা দেশের ফুটবলে যুক্ত হয়ে নতুন এক জাগরণের সৃষ্টি করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে, ইংল্যান্ড থেকে আরও দুজন ফুটবলার শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেবেন বলে জানা গেছে। তাদের আগমনে দেশের ফুটবলে আরও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
