বিরতি ভেঙে ফের নাটকের শুটিংয়ে ফিরলেন তানজিন তিশা

টিভি নাটকে তানজিন তিশার উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও গুঞ্জনের অবসান ঘটল। গত বছর ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার পর থেকেই ছোট পর্দায় তাকে নিয়মিত দেখা যাচ্ছিল না, যা নিয়ে নাটক ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে অভিনয়ে ফিরেছেন এই তারকা। বিরতি ভেঙে মহিদুল মহিমের পরিচালনায় ‘ভালোবাসার অভিযান’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।