রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নবজাতকদের মৃত্যুতে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গত বুধবার (২৭ মে) রাতে হাবিবুর রহমান নামের এক নবজাতকের বাবা রাজধানীর রমনা থানায় এই অভিযোগটি দায়ের করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (২৮ মে) অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
