ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে নিয়োগ: আবেদনের শেষ সময় ২ অক্টোবর

ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের কার্যক্রম পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রজেক্টের অধীনে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ফি প্রযোজ্য নয় এবং কেবল বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও কর্মস্থল

  • পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থান।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর বা ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে পূর্ব অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • অন্যান্য দক্ষতা: লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এসওপি (SOP) তৈরি ও তা বাস্তবায়নে সক্ষম হতে হবে। এছাড়া টেকসই পর্যটন ও চুক্তি পর্যালোচনার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক।

দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীকে এরিয়া ম্যানেজারের পরামর্শক্রমে মাঠপর্যায়ের ট্রিপগুলো পরিচালনা করতে হবে। কর্মপরিধির মধ্যে রয়েছে যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় নিশ্চিত করা। এছাড়া অংশীদারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, নতুন পর্যটন গন্তব্য ও সংস্কৃতি খুঁজে বের করতে ফিল্ড ভিজিট করা, অতিথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং ভ্রমণ সংক্রান্ত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা। কর্মক্ষেত্রে ব্র্যাকের সেফগার্ড নীতি অনুসরণ করা বাধ্যতামূলক।

সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা ও জীবন বিমা সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের নির্ধারিত ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না।
  • সহকারী জজ নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রার্থীদের প্রতি নির্দেশনা।
  • আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা।
  • পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।