অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত গার্গীর চিকিৎসায় প্রয়োজন ৪০ লাখ টাকা

পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট রোডের বাসিন্দা গার্গী চ্যাটার্জী কথা (২৫) বর্তমানে অ্যাডভান্সড স্টেজের ‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিস’ নামক জটিল রোগে ভুগছেন। দীর্ঘ সময় ধরে চলা এই চিকিৎসায় তাঁর পরিবারের ইতিমধ্যে ৩৫ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাঁর হিপ জয়েন্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করা জরুরি হয়ে পড়েছে, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।

২০১৮ সালে গার্গীর বাবা মারা যান। বর্তমানে মা ও স্বামীকে নিয়ে তাঁর পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন প্রায় অসহায়। জীবন বাঁচাতে দেশের হৃদয়বান ব্যক্তি ও সামর্থ্যবান প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

সহায়তা পাঠাতে যোগাযোগের মাধ্যম: সোনালী ব্যাংক, পাঁচলাইশ শাখা। হিসাবধারীর নাম: গার্গী চ্যাটার্জী, হিসাব নম্বর: ১০১৫৭০১০১২৫৭৬। এছাড়া বিকাশ ও নগদে সাহায্য পাঠানো যাবে এই নম্বরে: ০১৯৭০২৫১৫৪৪ ও ০১৭৮৪১৮৮৭৬০।