বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের শাখা ব্যবস্থাপনায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রো ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
- পদের নামব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (সর্বোচ্চ এসএভিপি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদা)।
- চাকরির ধরনফুলটাইম।
- কর্মস্থলঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ।
- বয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
- বেতন ও সুযোগ-সুবিধাব্যাংকের নীতিমালা অনুসারে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
- কাজের অভিজ্ঞতাযেকোনো স্বনামধন্য ব্যাংকে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেসে ক্লায়েন্ট বেজসহ সমমানের পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
- পেশাগত দক্ষতাব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত, এএমএল আইন ও রেগুলেটরি নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস ও ব্যাংকিং সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে।
- অগ্রাধিকারসেন্ট্রালাইজড প্রসেস ও রিয়েল টাইম অনলাইন ব্যাংকিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শাখা পরিচালনা, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনায় গভীর জ্ঞান থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য
নির্বাচিত কর্মকর্তার প্রধান দায়িত্ব হবে ব্যাংকের কৌশলগত লক্ষ্যের সঙ্গে মিল রেখে শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা। আমানত সংগ্রহ, নতুন ঋণপ্রস্তাব তৈরি ও বিভিন্ন সেবা বিক্রির মাধ্যমে শাখার সার্বিক মুনাফা নিশ্চিত করতে হবে। হেড অফিসের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেড ফাইন্যান্স ও অপারেশনস টিমের সঙ্গে সার্বিক সমন্বয় বজায় রাখতে হবে। তাছাড়া শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ, টিম পরিচালনা এবং ব্যাংকিং আইন ও নীতিমালার যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে পারেন। প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে সম-অধিকার নীতি অনুসরণ করে। প্রাথমিক বাছাইয়ের পর কেবল যোগ্য প্রার্থীদেরই সাক্ষাৎকার বা পরবর্তী প্রক্রিয়ার জন্য ডাকা হবে। নিয়োগের ক্ষেত্রে যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৯ সেপ্টেম্বর ২০২৬।
- আবেদনের শেষ সময়২০ অক্টোবর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এসএভিপি পদমর্যাদা)।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০।
- জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

