অর্থ মন্ত্রণালয়ে অফিসার পদে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ)-এর অধীনে অফিসার (প্রোগ্রামস) পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে প্রকল্প বাস্তবায়ন বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। পদের নাম: অফিসার (প্রোগ্রামস) পদসংখ্যা: ১; পদসংখ্যা: ১। প্রকল্প বাস্তবায়ন/প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬১ জেলায় বাদ ২ হাজারের বেশি, ২৮ সেপ্টেম্বরের মধ্যে পদক্ষেপ দাবি।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল নথিপত্রসহ আবেদনপত্র আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো: অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, পিআইইউ-সিসিপ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।