বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্টে সিইও পদে নিয়োগ

নিয়োগ সংক্রান্ত তথ্য

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্টে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে প্রাথমিকভাবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তবে কর্মদক্ষতা ও ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও যোগ্যতা

  • পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পদসংখ্যা ১টি।
  • শিক্ষাগত যোগ্যতা: দেশি বা বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা মানবসম্পদ ব্যবস্থাপনায় বিশেষায়িত এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং বিভাগীয় প্রধান, পরিচালক বা সমপর্যায়ের পদে কমপক্ষে ১২ বছরের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স ও অন্যান্য শর্তাবলি

  • বয়সসীমা: আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
  • আবেদনের নিয়ম: নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • বিশেষ শর্ত: সরকারি কর্মকর্তা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রেষণ, লিয়েন বা ছুটির মাধ্যমে সংশ্লিষ্টতা বজায় রাখা প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য নন।
  • পূর্বের আবেদনকারীদের বিষয়ে: যারা পূর্বের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদসংখ্যা: ১।
  • বেতন স্কেল: ে নিয়োগ পাবেন ১৯ জন 44, 000, 19।
  • যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবেদনের সময় বৃদ্ধি।