‘লাপাতা লেডিজ’ খ্যাত নির্মাতা কিরণ রাও তাঁর নতুন নির্মাণ ‘লাস্ট স্টোরিজ ৩’ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রজন্মের প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তাঁর মতে, আগের সময়ের তুলনায় আজকের তরুণদের সম্পর্কের ধরন অনেক বেশি খোলামেলা ও স্বাধীন। এবার তাঁর নতুন কাজ ‘লাস্ট স্টোরিজ ৩’। এই মন্তব্যের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন কিরণ। কিরণ বলেন, ‘আমি বরং স্বাধীন শব্দটি ব্যবহার করব। এটা যৌনতা ও নিজের প্রয়োজন বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়: ৪১–এ পা দিয়ে রাধিকা। ‘লাস্ট স্টোরিজ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও মূলত প্রেম, যৌনতা, আকাঙ্ক্ষা ও সম্পর্কের নানা জটিল দিক উঠে আসছে।
কিরণ রাও মনে করেন, বিয়ে ছাড়াই এখনকার তরুণ-তরুণীরা গভীর ও আবেগপূর্ণ সম্পর্কে জড়াচ্ছেন। কেবল আবেগ নয়, শারীরিক ঘনিষ্ঠতাকেও তাঁরা সম্পর্কের একটি স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন। তাঁর ভাষায়, বিয়ের আগে প্রেম কিংবা শারীরিক সম্পর্ক কোনোভাবেই অস্বাভাবিক নয়; বরং এটি বর্তমান সময়ের একটি নতুন বাস্তবতা। তাঁর ভাষায়, ‘এখন আর বিষয়টি সেভাবে নেই।’।
সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের সম্পর্কের ধরনকে ‘হালকা’ বলে অভিহিত করার বিষয়ে ভিন্নমত পোষণ করেন কিরণ। তিনি একে ‘হালকা’ না বলে ‘স্বাধীন’ শব্দে সংজ্ঞায়িত করতে পছন্দ করেন। কিরণের মতে, বর্তমান প্রজন্মের মধ্যে নিজের সত্তাকে বাধাহীনভাবে প্রকাশের স্বাধীনতা অনেক বেশি এবং পৃথিবী এখন আগের চেয়ে অনেক ভিন্ন।
নির্মাতা জানান, ‘লাস্ট স্টোরিজ ৩’–এর একটি গল্পের কেন্দ্রে রয়েছেন দুই তরুণ-তরুণী। তাঁরা দুজনই অবিবাহিত এবং একে অপরের প্রতি আকৃষ্ট। সেই আকর্ষণ থেকে তাঁদের সিদ্ধান্তে যে অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব ঘটে, তা নিয়েই গল্পের মূল বুনন সাজানো হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে যে মজা ও জটিলতা রয়েছে, তা তিনি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। সেই আকর্ষণ থেকে সম্পর্ক কোন দিকে গড়ায়, আর নিজেদের সিদ্ধান্তের কারণে কী ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়—সেটিই গল্পের অন্যতম বিষয়। তারা যখন কিছু সিদ্ধান্ত নেয়, তখন কী ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে।
নিজের প্রজন্মের সঙ্গে তুলনা করতে গিয়ে কিরণ জানান, অতীতে বিয়ে ও প্রেমের ক্ষেত্রে নির্দিষ্ট সামাজিক প্রত্যাশা ছিল। বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের বাইরে শারীরিক সম্পর্ক কিংবা আবেগের বহিঃপ্রকাশকে খুব একটা সহজভাবে দেখা হতো না। কিন্তু বর্তমান সময়ে সম্পর্কের সেই গণ্ডি ও সংজ্ঞা আমূল বদলে গেছে।
কিরণ বলেন, মানুষ এখন বিয়ে ছাড়াও তীব্র ও শারীরিকভাবে পরিপূর্ণ সম্পর্কে জড়াচ্ছে, যা আজকের পৃথিবীরই একটি বৈশিষ্ট্য। তিনি এই পরিবর্তনকে নতুন প্রজন্মের সতেজতা ও স্বাধীনতা হিসেবেই দেখছেন।
‘লাস্ট স্টোরিজ ৩’–এর মাধ্যমে তিনি কেবল সম্পর্কের জটিলতাই নয়, বরং নতুন প্রজন্মের নিজেদের আবিষ্কার করার বিষয়টিকেও তুলে ধরতে চেয়েছেন। প্রেম ও যৌনতার নতুন এই সংজ্ঞার মাধ্যমেই সময়ের সাথে মানুষের ব্যক্তিগত পছন্দ ও সম্পর্কের কাঠামো যে পরিবর্তিত হচ্ছে, সেটিই স্পষ্ট হয়েছে কিরণের কণ্ঠে।

