প্রিমিয়ার ব্যাংকে হেড অব কার্ড বিজনেস পদে নিয়োগ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের হেড অব কার্ড বিজনেস পদে দক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১ অক্টোবর থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারছেন, যা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকায় ফুলটাইম অফিসে কাজ করতে হবে। ১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে। কার্ড ব্যবসা পরিচালনা, আধুনিক কার্যপদ্ধতি ও কৌশলগত কাঠামো সম্পর্কে প্রার্থীর স্বচ্ছ ধারণা থাকা জরুরি।

নারী ও পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে আলোচনার ভিত্তিতে আকর্ষণীয় বেতন দেওয়া হবে। বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী গ্রুপ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন ধরণের ভাতাসুবিধা প্রদান করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।