পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হবে। German Ambassador to Bangladesh Dr. Rüdiger Lotz paid a courtesy call on State Minister for Foreign Affairs Humaiun Kobir at the Ministry of Foreign Affairs on Thursday। During the meeting, Ambassador Lotz congratulated the State Minister on his recent assumption of office and expressed confidence that Bangladesh-Germany relations would be further strengthened through continued engagemen। He expressed interest in expanding bilateral cooperation in trade and investment, education, skills development, renewable energy, climate action, culture, and migration and mobility।

সাক্ষাতকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর বাংলাদেশে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে জার্মানির ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে দুই প্রতিনিধি আলোচনা করেছেন। ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাচিং প্রুর বৈঠক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনা।

জার্মান রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার প্রশংসা করে ড. রুডিগার লোটজ জানান, দেশটির বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমশ বাড়ছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছেন যে, উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ ও আলোচনা দুই দেশের সম্পর্ককে নতুন গতি প্রদান করবে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে দুই দেশই একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে।