দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করতে ব্র্যাক তাদের নিজস্ব অর্থায়নে ‘মেধাবিকাশ বৃত্তি’ কর্মসূচি চালু করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা পাবেন। শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসতে হবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী) শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
আবেদনের যোগ্যতা ও অগ্রাধিকার
- শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।
- পরিবারের মাসিক আয় সর্বোচ্চ ২০ হাজার টাকা হতে হবে।
- আর্থিক অস্বচ্ছলতা প্রমাণের সাপেক্ষে শিক্ষার্থীকে আবেদন করতে হবে।
- ব্র্যাকের কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
- শারীরিক প্রতিবন্ধী, আদিবাসী এবং ব্র্যাক গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ক্ষেত্রে ফলাফলের শর্ত কিছুটা শিথিলযোগ্য।
আবেদনকারীর জন্য বিশেষ নির্দেশাবলি
- সেশন: এই বৃত্তি শুধুমাত্র ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য।
- সঠিক তথ্য প্রদান: আবেদনের প্রতিটি অংশ অত্যন্ত মনোযোগ সহকারে পূরণ করতে হবে, বিশেষত এসএসসি জিপিএ ও ভর্তি সংক্রান্ত তথ্যে ভুল করা যাবে না।
- ডকুমেন্টেশন: সব মূল সার্টিফিকেট, নম্বরপত্র এবং কলেজ ভর্তির নিশ্চিতকরণ কপির পরিষ্কার স্ক্যান কপি (পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে) আপলোড করতে হবে। ঝাপসা বা অস্পষ্ট ছবি আবেদনের অযোগ্য হিসেবে গণ্য হবে।
- আর্থিক স্বচ্ছতা: পরিবারের আয়ের তথ্য প্রদানের ক্ষেত্রে সত্যতা বজায় রাখতে হবে; প্রয়োজনে পরবর্তী সময়ে প্রমাণাদি যাচাই করা হতে পারে।
- যোগাযোগ: ফর্মে ব্যবহৃত সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রদান করতে হবে, যাতে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা সম্ভব হয়।
আবেদন প্রক্রিয়ায় যেকোনো পর্যায়ে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বৃত্তির আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ব্র্যাকের নির্ধারিত পোর্টাল ভিজিট করতে হবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
গুরুত্বপূর্ণ তথ্য
- নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।
- আবেদন করুন এখানে।
- নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।

