ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে ৩০ জনের নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শাখা পরিচালনার জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৩০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৪৬,০০০ টাকা। কর্মস্থল হিসেবে বাংলাদেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০।

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে এনজিও সংস্থায় কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, যার মধ্যে এমআরএ বা পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শাখা পরিচালনার অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। এছাড়া মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক। মোটরসাইকেল চালানোর সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকাও জরুরি। অভিজ্ঞতা এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে ব্রাঞ্চ বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া এনজিও সংস্থায় মোট সর্বনিম্ন ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

কর্মক্ষেত্রে যোগদানের পর ছয় মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত কর্মপরিধি মনিটরিং, মাঠ পরিদর্শন, রিপোর্ট পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান, প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ এবং শাখার মালামাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুতির দায়িত্বও ম্যানেজারের ওপর ন্যস্ত থাকবে।

চাকরির সুবিধা হিসেবে বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল ও জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা ও পারফরম্যান্স বোনাস প্রদান করা হবে। এছাড়া কর্মীদের জন্য দূরত্ব ভাতা, মধ্যাহ্নভোজন ভাতা এবং গৃহঋণ, ব্যক্তিগত ঋণ ও মোটরসাইকেল ঋণ সুবিধার ব্যবস্থা রয়েছে। তবে যোগ্য নারী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা, স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং এক মাসের বেতনের সমান (ফেরতযোগ্য) জামানত জমা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ইএসডিও শিশু-যুব নির্যাতন, দুর্নীতি ও হয়রানি রোধে কঠোর অবস্থানে থাকে। আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর ২০২৬ তারিখের বিকেল ৫টা পর্যন্ত ইএসডিও-এর ওয়েবসাইটের ক্যারিয়ার লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিশেষ শর্তাবলি চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা, ১ মাসের বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। এছাড়া সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র এবং যোগদানের সময় মূল সনদপত্র মানবসম্পদ বিভাগে জমা রাখতে হবে। কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে। মাঠকর্মীদের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ ও সঠিক ঋণ বিতরণ তদারকি করা।