কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগ সাবেক নেতা মাহফুজুল হায়দার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর বিষয়টি নিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷ তার বয়স হয়েছিল ৪৮ বছর। ’২৪ এর গণঅভ্যুত্থানের পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান।

চলতি বছরের গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে চলে যান। সেখানে ক্যানসার শনাক্ত হওয়ার পর প্রথমে চেন্নাইয়ে এবং পরবর্তীতে কলকাতার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মাহফুজুল হায়দার ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।