বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার গ্র্যামির ৬৯তম আসরে মনোনয়নের লড়াইয়ে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান ‘ফির সে’। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার এই গানটি ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে বিবেচনার জন্য জমা দেয়া হয়েছে।
এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অরিজিৎ। তিনি বলেন, গানটিতে অঢেল ভালোবাসা দেয়ার জন্য সকল শ্রোতাদের ধন্যবাদ। এই সাফল্যের আসল দাবিদার মূলত আপনারাই।

