শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন কারখানা ও দপ্তরে ৯ম ও ১০ম গ্রেডের সর্বমোট ২৭৪টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।
নিয়োগকৃত কর্মকর্তাদের ৯ম গ্রেডে ৪৪,০০০ থেকে ১০৫,৯০০ টাকা এবং ১০ম গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। প্রতিটি পদের জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও সিজিপিএ বা জিপিএ মানদণ্ড রয়েছে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান) বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৯ম গ্রেডের পদের ক্ষেত্রে ৪.০০ স্কেলে সিজিপিএ ২.৭৫ থেকে ৩.০০ এবং ৫.০০ স্কেলে জিপিএ ৩.৫০ থেকে ৪.০০-এর নিচে থাকা যাবে না। ১০ম গ্রেডের পদের ক্ষেত্রে ৪.০০ স্কেলে সিজিপিএ ২.২৫ এবং ৫.০০ স্কেলে জিপিএ ২.৭৫-এর কম গ্রহণযোগ্য হবে না। নিরাপত্তা কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৮ বছর বয়সসীমা এবং নির্দিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। বেতন স্কেল: — ১। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ- -পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না। বেতন স্কেল: ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে।
৯ম গ্রেডভুক্ত পদের মধ্যে রয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, নিরাপত্তা কর্মকর্তা ৩টি, হিসাব বা অর্থ কর্মকর্তা ২৫টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয় বা বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) ৩টি। ১০ম গ্রেডভুক্ত পদের মধ্যে রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি, সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি।
একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো একটি এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো একটি পদসহ সর্বোচ্চ দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার পর পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম তিন বছর দায়িত্ব পালন করতে হবে। চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের বিসিআইসির ওয়েবসাইট (www.bcic.gov.bd) অথবা টেলিটকের পোর্টাল (http://bcic.teletalk.com.bd) ভিজিট করতে হবে। ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জ মিলিয়ে ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

