জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে ৬ থেকে ২০ গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধনী আনা হয়েছে। ১৩ অক্টোবর প্রকাশিত এই সংশোধনী অনুযায়ী, পূর্বের বিজ্ঞপ্তির তুলনায় পদের সংখ্যা একটি কমেছে এবং আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সব পদের বেতন স্কেল ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মোট পদ: ১০০। ১৩ অক্টোবর প্রকাশিত সংশোধিত নিয়োগে পদ কমেছে ১টি। সংশোধিক বিজ্ঞপ্তিতে আবেদনের তারিখও পিছিয়েছে।
নিয়োগের বিস্তারিত ও বেতন কাঠামো
- সহকারী কম্পট্রোলার: ২ জন, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
- সহকারী প্রকৌশলী (সিভিল): ১ জন, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- মেডিক্যাল অফিসার: ১ জন (২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২ জন ছিল)।
- প্রশাসনিক অফিসার: বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
- ল্যাবরেটরি সহকারী: বেতন ১১,৩০০-২৭,৩০০ টাকা।
- উচ্চমান সহকারী: ৩ জন, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- ড্রাইভার (হেভি): বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ১৪ জন, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ল্যাব অ্যাটেনডেন্ট: ৬ জন, বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
- বাবুর্চি: বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
- লিফটম্যান: ৫ জন, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।
- বৈদ্যুতিক হেলপার: বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
- অফিস সহায়ক: ১১ জন।
- ডাইনিং অ্যাটেনডেন্ট: ৮ জন।
উল্লিখিত পদগুলোর বাইরে ফিজিওথেরাপিস্ট, সেকশন অফিসার, কালচারাল অফিসার, সায়েন্টিফিক অফিসার, উপসহকারী প্রকৌশলী (সিভিল), ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি), ক্যাটালগার, গ্রন্থাগার সহকারী, বৈদ্যুতিক মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, বুক সর্টার, বৈদ্যুতিক লাইনম্যান হেলপার, মেকানিক হেলপার, অফিস সহায়ক কাম বাবুর্চি, প্লাম্বার হেলপার, বাস হেলপার, বাস ক্লিনার, মালি, মাঠ সহকারী, ওয়েল্ডিং হেলপার, রাজমিস্ত্রি হেলপার, সুইপার, হল অ্যাটেনডেন্ট (মহিলা) ও ক্যাশ কাউন্টার রক্ষক পদেও নিয়োগ দেওয়া হচ্ছে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজস্ব প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পর ডাউনলোডকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদের হার্ডকপি প্রয়োজনীয় নথিসহ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নিম্নরূপ
- ১ থেকে ১০ নম্বর পদ: ৬০০ টাকা।
- ১১ থেকে ১৭ নম্বর পদ: ৩০০ টাকা।
- ১৮ থেকে ৩৯ নম্বর পদ: ২০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদনের নতুন সময়সীমা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে (পূর্বে ছিল ১৮ অক্টোবর)। এছাড়া আবেদন ফরমের হার্ডকপি রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬ (পূর্বে ছিল ১৯ অক্টোবর)।
জরুরি শর্তাবলি
- আবেদনকারীদের নিজ নিজ পদের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
- পুনর্বিজ্ঞপ্তি দেওয়া পদগুলোতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- সহকারী উদ্যানতত্ত্ববিদ পদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: সহকারী উদ্যানতত্ত্ববিদ (ইতি পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনের দরকার নেই।
- পদের নাম: ক্যাটালগার (পুনবিজ্ঞপ্তি)।
- পদসংখ্যা: ২।
- বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪।
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৩।
- পদসংখ্যা: ৪।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: বাবুর্চি (পুন:বিজ্ঞপ্তি)।
- আবেদনে শর্তগুলো হলো।

