শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে দেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে ৮৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা স্কেলে বেতন পাবেন। মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে।
নিয়োগ ও যোগদানের তথ্যাবলি
- পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক)
- মোট পদসংখ্যা: ৮৪ জন
- যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
- যোগদানের সময়: সকাল ৯টা
- যোগদানের ঠিকানা: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রার্থীদের জন্য পালনীয় শর্তাবলি
- নিয়োগ পাওয়া প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
- যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড এবং যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- কর্মক্ষেত্রে যোগদানের সময় নিজ মালিকানাধীন সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ–সংবলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে।
- নিয়োগপ্রাপ্তদের যোগদানের পর বাধ্যতামূলকভাবে তিন দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
- নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- নিয়োগ ও যোগদানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
- বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।
- বিস্তারিত দেখুন এখানে।
- ৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা।

