রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিশিষ্ট প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ব্যক্তিগত পারদর্শিতায় ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন।
গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশ নেয়। অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতি।

