ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল কদ্দুস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানার একটি দল। তাকে আটকের পর সে জামিনে রয়েছে বলে দাবি করলে পুলিশ কাগজপত্র দেখতে চায়। এ নিয়ে টালবাহানার একপর্যায়ে আব্দুল কদ্দুসের স্বজনরা পুলিশের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। মঙ্গলবার রাত ৭ টার উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তার জামিনের কাগজ দেখতে চাইলে আব্দুল কদ্দুস টালবাহানা শুরু করে।
এ ঘটনায় এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল গুরুতর আহত হন। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হামলার পর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। রাত ৯টার দিকে আহত দুই পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের উদ্ধার করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে।

