আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা তাওহীদ হৃদয়। তবে কেবল ম্যাচ জিতলেই চলবে না, ফাইনালের টিকিট নিশ্চিত করতে পূরণ করতে হবে নেট রান রেটের জটিল হিসাব। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আলিস আল ইসলামের। অন্যদিকে একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। তাঁদের সঙ্গে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম।
জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান দল। একটি জয়ে প্লাস ৩ দশমিক ১৬০ নেট রান রেট নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে আছে। এক জয় ও এক হারে মাইনাস শূন্য দশমিক ৫৯০ নেট রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় মাইনাস ১ দশমিক ৯৮০ নেট রান রেট নিয়ে তিন দলের মধ্যে সবার নিচে রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে টিকে থাকতে আফগানদের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আগে ব্যাটিং করায় বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় তুলে নিতে হবে। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে।
ম্যাচের সমীকরণ অনুযায়ী, আফগানিস্তান যদি ২০০ রানের লক্ষ্য দেয় তবে তা ৪০ দশমিক ওভারের মধ্যে তাড়া করতে হবে। এছাড়া ২২০ রানের লক্ষ্য পেলে ৪০ দশমিক ৫ ওভারে, ২৪০ রানের লক্ষ্য পেলে ৪১ দশমিক ১ ওভারে এবং ২৫০ রানের লক্ষ্য পেলে তা ৪1 দশমিক ৩ ওভারের মধ্যে টপকাতে হবে। পাশাপাশি ২৬০ রানের লক্ষ্য হলে ৪১ দশমিক ৪ ওভারে, ২৭০ রান হলে ৪১ দশমিক ৫ ওভারে, ২৮০ রান হলে ৪২ ওভারে এবং ৩০০ রানের লক্ষ্য পেলে তা ৪২ দশমিক ২ ওভারের মধ্যে সফলভাবে তাড়া করতে হবে টাইগারদের। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে পরিসংখ্যান একদম সমানে সমান। এখন পর্যন্ত খেলা ২২টি ম্যাচের দুদলই জিতেছে ১১টি করে ম্যাচে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা এগিয়ে রয়েছে আফগানরা। সর্বশেষ ছয়টি মুখোমুখির পাঁচটিতেই জয় পেয়েছে তারা, যার সবগুলোই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবির মাঠে। ২২ ম্যাচে দুই দলেরই জয় ১১টি করে।
আজকের এই ম্যাচে মাঠে নামা বাংলাদেশ একাদশে রয়েছেন তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

