আন্তর্জাতিক ক্রিকেটের ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একই সঙ্গে প্রথম শ্রেণি এবং লিস্ট এ ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে ঘরোয়া ও বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার খেলা অব্যাহত থাকবে। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে তিন ফরম্যাটেই নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছেন ম্যাক্সওয়েল। এক নজরে ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক পরিসংখ্যান।
বিদায় প্রসঙ্গে ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উঠতি তরুণ ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেওয়াকে সম্মানের সঙ্গে দেখছেন বলে উল্লেখ করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল অজি পোশাকে তার শেষ ম্যাচ। এর আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষয়টিকেও তিনি সম্মান জানিয়েছেন।
সীমিত ওভারের দুই ফরম্যাটেই ব্যাট ও বলে দারুণ সাফল্য পেয়েছেন ম্যাক্সওয়েল। সংক্ষিপ্ত সংস্করণের ১৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেন ২,৮৯৭ রান এবং শিকার করেন ৫১টি উইকেট। এই ফরম্যাটে রয়েছে তার ৫টি শতক, যা ভারতের রোহিত শর্মার সাথে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড। অন্যদিকে, ১৪৯টি ওয়ানডে ম্যাচে তিনি ৭৯ উইকেটের পাশাপাশি ৩,৯৯০ রান সংগ্রহ করেছেন। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তার খেলা অপরাজিত ২০১ রানের মহাকাব্যিক ইনিংসটি ওয়ানডেতে তার সেরা প্রাপ্তি। এছাড়া লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭টি ইনিংসে ৭টি টেস্ট খেলে ৩৩৯ রান করেছেন, যেখানে ২০১৭ সালে ভারতের রাঁচিতে তোলা ১০৪ রানের ইনিংসটি অন্তর্ভুক্ত। ১৩০ ম্যাচে ২৮৯৭ রান এবং ৫১টি উইকেট। ১৪৯ ম্যাচে ৩৯৯০ রান এবং ৭৯টি উইকেট। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তার বিধ্বংসী ব্যাটিং ও কার্যকরী স্পিন বোলিং অজি দলকে বহু ম্যাচ জিতিয়েছে।
আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরীণ ৫০ ও ৪ দিন মেয়াদি ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে আলবিদা জানালেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে মাঠ মাতাবেন এই অজি তারকা। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সাথে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন ম্যাক্সওয়েল, যেখানে তিনি নিয়মিত মাঠে নামবেন।

